‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা ঢুকছিল তৃণমূল কাউন্সিলারের আত্মীয়ের অ্যাকাউন্টে, থানায় অভিযোগ মহিলার
উর্মিলা দেবীর অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডারে প্রথম থেকে আমার নাম নথিভুক্ত ছিল। কিন্তু আমি টাকা পাইনি। ২০২৪ সালে আমার হাতে এককালীন ৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, ‘আমি সব জায়গায় গিয়েছি। ঠিক করে দেওয়া হবে বলেও আজ পর্যন্ত আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইনি। রাজনৈতিক পালাবদল হতেই এ বার পুলিশের দ্বারস্থ ওই মহিলা। এ বিষয় নিয়ে তিনি বৃহস্পতিবার লিখিত ভাবে শ্রীরামপুর থানায় অভিযোগ করেন। যদিও অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘আমার অ্যাকাউন্টে কীসের টাকা ঢুকেছিল, সেটা প্রথমে বুঝতে পারিনি। পরে ওই মহিলাকে আমি এতদিন প্রাপ্ত সব টাকা ফিরত দিতেও চেয়েছিলাম।