Baduria TMC Leader | ব্যাঙ্কের লকার বা সিন্দুক এখন অতীত, টাকা রাখতে ট্রেন্ডিংয়ে পাট ক্ষেত - 24 Ghanta Bangla News
Home

Baduria TMC Leader | ব্যাঙ্কের লকার বা সিন্দুক এখন অতীত, টাকা রাখতে ট্রেন্ডিংয়ে পাট ক্ষেত

Spread the love

বাদুড়িয়ার বাটুলডাঙা গ্রামের পাট ক্ষেত থেকে উদ্ধার ২ কোটি ২৪ লক্ষ টাকা। অভিযোগ, ওই বিপুল পরিমাণ টাকা বাদুড়িয়া পুরসভার পুর প্রধান দীপঙ্কর ভট্টাচার্যের। আনারুল গাজী নামক এক ব্যক্তির পাটের ক্ষেতে থেকে উদ্ধার হয় ওই টাকা। বুধবার সন্ধ্যা থেকে টাকা গোনা শুরু হয়। ব্যাঙ্ক ও বিভিন্ন দফতরের আধিকারিকদের উপস্থিতিতে রাতভর চলে টাকা গোনার কাজ। চার বার গোনার পর টাকার পরিমাণ সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। বৃহস্পতিবার ভোরে পুলিশের তরফে জানানো হয়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ২ কোটি ২৪ লক্ষ। সোমবার বাদুড়িয়ার পুর প্রধানকে এক হোটেল থেকে গ্রেফতার করা হয়। তখনও তাঁর কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। মঙ্গলবার আদালত তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। বুধবার ধৃত দীপঙ্করকে সঙ্গে নিয়েই বাদুড়িয়ার তৃণমূল কার্যালয়ের পাশে একটি জমিতে যায় পুলিশ। খেতের একটি জায়গায় মাটি খুঁড়ে ব্যাগভর্তি টাকা উদ্ধার হয়। টাকা ভর্তি মোট চারটি ট্রলি এবং একটি বস্তা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সব ক’টি ব্যাগের ভিতরেই ছিল ৫০০ টাকার নোটের বান্ডিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *