কালবৈশাখী ঝড় সর্বোচ্চ গতিতে, কলকাতায় এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
জানা গিয়েছে, ঝড়ের মাঝেই রেল লাইনের ধার দিয়ে আম কুড়োতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে খবর। দুর্ঘটনার জেরে স্তব্ধ হয়ে যায় চক্ররেল পরিষেবা। অন্য দিকে, কলকাতায় এ দিন একাধিক জায়গায় ঝড়ে গাছের ডালপালা ভেঙে পড়ে। নেজাতি নগর, ৩৫ এ দুর্গা প্রসন্ন রোড, রবীন্দ্র সরোবর সাত নম্বর গেটের কাছে, রাসবিহারী অ্যাভিনিউ, টালিগঞ্জ রোডে গাছ ভেঙে পড়ে। কলকাতার মোট ৩৬টি জায়গায় গাছ ভেঙে পড়েছে বলে পুরসভা সূত্রে খবর।