Government Jobs After 30: ৩০ বছরের পরও পেতে পারেন সরকারি চাকরি, কোথায় কোথায় Apply করবেন, জেনে নিন | Looking for Government Job After 30? Here Are the Best Opportunities - 24 Ghanta Bangla News
Home

Government Jobs After 30: ৩০ বছরের পরও পেতে পারেন সরকারি চাকরি, কোথায় কোথায় Apply করবেন, জেনে নিন | Looking for Government Job After 30? Here Are the Best Opportunities

Spread the love

কলকাতা: অনেকের মধ্যেই একটা প্রচলিত ধারণা রয়েছে যে সরকারি চাকরি(Government Job)-র প্রস্তুতি নেওয়ার সঠিক বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। ৩০ পার করলে আর সরকারি চাকরি পাওয়া যায় না। তবে বাস্তব চিত্রটি কিন্তু ভিন্ন। ভারতের বহু সরকারি দফতর ও সংস্থায় ৩০ বছর বা তার বেশি বয়সী প্রার্থীদের জন্য চাকরির অফুরন্ত সুযোগ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী স্নাতক, স্নাতকোত্তর বা পেশাদার ডিগ্রিধারীরা ৩০ বছরের পরও আবেদন করতে পারেন।

বিভিন্ন সরকারি চাকরিতে পদমর্যাদা অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা সাধারণত ২৮ থেকে ৪০ বছর পর্যন্ত হয়। অনেক সময় পড়াশোনা শেষ করার পর পারিবারিক দায়িত্ব বা চাকরির কারণে অনেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন না। সঠিক তথ্য থাকলে ৩০ বছর বয়সের পরও ব্যাঙ্কিং, শিক্ষকতা, রাজ্য পাবলিক সার্ভিস কমিশন, রেলওয়ে, স্বাস্থ্য দফতর কিংবা বিচার বিভাগীয় সার্ভিসের মতো ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া সম্ভব। এছাড়া ওবিসি (OBC), জাতি (SC), জনজাতি (ST), মহিলা এবং প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের জন্য সরকারি নিয়মে অতিরিক্ত বয়সসীমা ছাড়ের সুবিধাও রয়েছে।

৩০ বছরের ঊর্ধ্বে চাকরি প্রার্থীদের জন্য কী কী সরকারি চাকরি রয়েছে?

  • রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (State PSC Exams): বিভিন্ন রাজ্যে পিএসসি পরীক্ষার মাধ্যমে প্রশাসনিক পদে চাকরি পাওয়া যায়। পাবলিক সার্ভিস কমিশনে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত হয়ে থাকে।

  • শিক্ষক নিয়োগ (Teacher Recruitment): টেট (TET), সিটিইটি (CTET) বা ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অধ্য়াপক পদের জন্য আবেদন করা যায়, যেখানে বয়স বড় বাধা হয়ে দাঁড়ায় না।

  • রেলওয়ে ও ব্যাঙ্কিং সেক্টর (Railway and Banking Sector): এই দুটি ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট পদে ৩৩ থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারেন।

  • বিচার বিভাগ (Judicial Services): আইন স্নাতকদের (Law Graduates) জন্য সিভিল জজ ও অন্যান্য বিচার বিভাগীয় পদে চাকরির সুযোগ আছে ৩০ বছরের পরও। অনেক ক্ষেত্রেই আবেদনের বয়সসীমা থাকে ৩৫ থেকে ৪০ বছর।

  • স্বাস্থ্য দফতর (Health Department): চিকিৎসক, নার্স, মেডিকেল অফিসার এবং বিশেষজ্ঞ ডাক্তারদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমায় অনেক ক্ষেত্রেই ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত শিথিলতা দেওয়া হয়ে থাকে।

  • অন্যান্য দফতর: স্টাফ সিলেকশন কমিশনের অধীনে এসএসসি সিজিএল (SSC CGL)-এর কিছু পদের জন্য ৩২ বছর পর্যন্ত আবেদন করা যায়। এছাড়া রাজ্য পুলিশ সার্ভিস এবং অন্যান্য প্রশাসনিক বিভাগেও সুযোগ থাকে চাকরির।

সফল হওয়ার প্রস্তুতি

৩০ বছর বয়সের পর প্রস্তুতির জন্য একটু গোছানো ও কৌশলী হওয়া প্রয়োজন। এর জন্য

১. সঠিক তথ্য সংগ্রহ: প্রতিটি সরকারি বিজ্ঞপ্তির (Notification) খুঁটিনাটি ও বয়সসীমা সংক্রান্ত নিয়মাবলী খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে।

২. পড়াশোনার সুনির্দিষ্ট কৌশল: সাধারণ জ্ঞান (General Studies), রিজনিং (Reasoning), গণিত এবং ইংরেজি বা হিন্দি/বাংলা ভাষার মতো মৌলিক বিষয়গুলোর ওপর ভিত মজবুত করতে হবে।

৩. সময় ব্যবস্থাপনা (Time Management): কাজের ফাঁকে বা দৈনন্দিন ব্যস্ততার মধ্যেও নিয়ম করে প্রতিদিন ৬ থেকে ৭ ঘণ্টা পড়াশোনা করতে হবে এবং নিয়মিত মক টেস্ট বা অনুশীলনের অভ্যাস বজায় রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *