রায় ঘোষণায় দেরি নয়, জামিন মামলার নিষ্পত্তি শুনানির দিনই, হাইকোর্টগুলিকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের - 24 Ghanta Bangla News
Home

রায় ঘোষণায় দেরি নয়, জামিন মামলার নিষ্পত্তি শুনানির দিনই, হাইকোর্টগুলিকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নিয়ে দেশের সমস্ত হাইকোর্টকে বার্তা দিল সুপ্রিম কোর্ট। মামলার রায় ঘোষণায় দেরি হওয়ায় অনেক ক্ষতি হচ্ছে জানিয়ে বেশ কয়েকটি নির্দেশও দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ।

শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এ বার থেকে হাইকোর্টকে জামিনের আবেদনের নিষ্পত্তি শুনানির দিনই করে ফেলতে হবে। যদিও কোনও কারণে দেরি হয়ও, তা হলেও সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে হাইকোর্টকে। জামিন বা সাজা স্থগিতের নির্দেশ জারি হলে, তা অবিলম্বে জেল কর্তৃপক্ষকে জানাতে হবে, যাতে বন্দিরা ওই দিনই বা পরের দিনের মধ্যে মুক্তি পেতে পারেন। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, জামিন, উচ্ছেদ, কোনও নির্মাণ ভাঙা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিষয়ে জরুরি ভিত্তিতে দ্রুত অন্তর্বর্তিকালীন নির্দেশ দিতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *