গরম পড়তেই বেড়েছে লাল পিঁপড়ের উপদ্রব? রান্নাঘরের এই উপাদানের সাহায্যেই পাবেন চিরমুক্তি - 24 Ghanta Bangla News
Home

গরম পড়তেই বেড়েছে লাল পিঁপড়ের উপদ্রব? রান্নাঘরের এই উপাদানের সাহায্যেই পাবেন চিরমুক্তি

Spread the love

গরম পড়তেই বেড়েছে লাল পিঁপড়ের উপদ্রব? বিশেষ করে রান্নাঘরে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। কখনও চিনির কৌটোয়, কখনও পাউরুটির উপর, আবার কখনও খাবারের প্লেট পর্যন্ত পৌঁছে যায় পিঁপড়ের দল। একবার যদি তারা বাড়ির ভিতরে ঢোকার রাস্তা খুঁজে পায়, তাহলে লম্বা সারি তৈরি করে দ্রুত ছড়িয়ে পড়ে। তখন তাদের তাড়ানো বেশ কঠিন হয়ে যায়।

ঘরোয়া উপকরণেই হবে কামাল

Ants

অনেকেই পিঁপড়ে দূর করতে বাজারে পাওয়া কেমিক্যাল স্প্রে বা পাউডার ব্যবহার করেন। কিন্তু এগুলি ছোট শিশু, পোষ্য প্রাণী এবং খাবারের জন্য ক্ষতিকর হতে পারে। যদিও বাড়িতে থাকা কিছু সাধারণ জিনিসই কিন্তু লাল পিঁপড়ে দূর করতে অত্যন্ত কার্যকর হতে পারে। এই উপাদানগুলির গন্ধ পিঁপড়ের চলার রাস্তা নষ্ট করে দেয়, ফলে তারা সেই জায়গায় আবার সহজে ফিরে আসে না। কী সেই উপায়?

সাদা ভিনিগার

White Vinegar
সাদা ভিনিগার

লাল পিঁপড়ে তাড়ানোর সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির মধ্যে একটি সাদা ভিনিগার ব্যবহার করা। পিঁপড়ে চলার সময় এক ধরনের গন্ধ রেখে যায়, যার সাহায্যে অন্য পিঁপড়েরা একই পথে আসে। ভিনিগার সেই গন্ধ মুছে দেয় এবং তাদের চলার লাইন ভেঙে যায়। একটি স্প্রে বোতলে অর্ধেক জল ও অর্ধেক সাদা ভিনিগার মিশিয়ে পিঁপড়ের চলার রাস্তায় স্প্রে করতে হবে। দিনে এক-দু’বার ব্যবহার করলেই ধীরে ধীরে ফল মিলতে পারে।

দারুচিনির কামাল

Cinnamon
দারুচিনির কামাল

চিনি প্রিয় হলেও দারুচিনি পিঁপড়ের একদম না পসন্দ। এই জিনিসটি পিঁপড়ে দূর করতে কার্যকর। পিঁপড়েরা এই তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তাই পিঁপড়ের চলার পথে বা পিঁপড়ের বাসার আশপাশে দারুচিনির গুঁড়ো ছড়িয়ে দেওয়া যেতে পারে। এছাড়া দারুচিনির তেলে তুলো ভিজিয়ে ঘরের কোণে রাখলেও উপকার পাওয়া যায়।

লেবুর টোটকা

Lemon

লেবুর রস এবং লেবুর খোসাও পিঁপড়ে তাড়াতে সাহায্য করে। লেবুর টক গন্ধ পিঁপড়ের জন্য অস্বস্তিকর। যেখানে পিঁপড়ে বেশি দেখা যায় সেখানে লেবুর রস ছিটিয়ে দেওয়া যেতে পারে। পাশাপাশি লেবুর খোসা ছোট ছোট টুকরো করে রান্নাঘরের কোণে রাখলেও ভালো ফল মেলে। অনেকেই মেঝে পরিষ্কার করার সময় জলে লেবুর রস মিশিয়ে ব্যবহার করেন।

নুন ও বেকিং সোডা

Baking Soda

এছাড়া নুন ও বেকিং সোডাও কার্যকর ঘরোয়া উপায় হিসেবে পরিচিত। পিঁপড়ের চলার পথে নুন ছড়িয়ে দিলে তারা সেই পথ এড়িয়ে চলে। কেউ কেউ নুনের সঙ্গে বেকিং সোডা মিশিয়েও ব্যবহার করেন। পুদিনার গন্ধও পিঁপড়ে একেবারেই পছন্দ করে না। তাই পুদিনা পাতা বা পুদিনার তেল রান্নাঘরের বিভিন্ন কোণে রাখলে পিঁপড়ের উপদ্রব অনেকটাই কমানো সম্ভব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *