সিইউইটি ইউজির সংশোধিত সূচি প্রকাশ
ইদের জন্য বৃহস্পতিবার নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট স্থগিত করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরিবর্তিত সূচি অনুযায়ী, ৬ ও ৭ জুন সিইউইটি ইউজি প্রবেশিকা হতে চলেছে। পরীক্ষার্থীরা অপশন দিলে ৩১ মে-ও তাঁরা সিইউইটি ইউজি দিতে পারেন। শীঘ্রই নতুন অ্যাডমিট কার্ড ডাউনলোডও করা যাবে। চলতি বছরে এই প্রবেশিকার জন্য নাম নথিভুক্ত করেছেন ১৫ লাখ ৬৮ হাজার ৮৬৬ জন প্রার্থী।