ঠিক যেন ‘দেজা ভু’, ফের কার্লসেনকে হারিয়ে শিরোনামে প্রজ্ঞানন্দ
কার্লসেন বনাম প্রজ্ঞানন্দ ম্যাচের ছবি
ম্যাচের শুরু থেকেই ধীরে ধীরে রাশ নিজের হাতে তুলে নেন প্রজ্ঞানন্দ। সাদা ঘুঁটি নিয়ে খেলছিলেন তিনি। ধৈর্য ধরে, সময় নিয়ে চাল দিয়ে কার্লসেনকে চাপে রাখেন ভারতের এই তরুণ দাবাড়ু। এর ফলে খেলার মাঝপথে চাপে পড়ে যান কার্লসেন। এই জটিলতার কারণে আগেও ভুগতে হয়েছে তাঁকে।
তবে ম্যাচের শেষ দিকে নাটকীয় মোড় নেয় লড়াই। টাইম-প্রেসারের সুযোগ নিয়ে কার্লসেন কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করেন। তবে লাভ হয়নি। প্রবল চাপের মধ্যে শেষ পর্যন্ত বড় ভুল করে বসেন তিনি। এর পরে আর ম্যাচ বাঁচানো সম্ভব হয়নি। বাধ্য হয়ে হার স্বীকার করে নেন কার্লসেন।