ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী সিদ্দা, কিন্তু রাতেই বেঙ্গালুরু ছেড়েছেন রাজ্যপাল! এ বার নাটক কর্নাটকে - 24 Ghanta Bangla News
Home

ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী সিদ্দা, কিন্তু রাতেই বেঙ্গালুরু ছেড়েছেন রাজ্যপাল! এ বার নাটক কর্নাটকে

Spread the love

সূত্রের খবর, জরুরি পারিবারিক কারণে ইন্দোরে নিজের বাড়িতে যেতে হয়েছে রাজ্যপালকে। কিন্তু তিনি কবে বেঙ্গালুরু ফিরবেন, তার কোনও নিশ্চয়তা নেই। সূত্রের দাবি, ফিরতি বিমানের টিকিটও কাটা নেই রাজ্যপালের। যদিও এ ব্যাপারে লোকভবনের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি। তবে কংগ্রেস সূত্রে খবর, রাজ্যপাল রাজ্যে না থাকলেও, বৃহস্পতিবারই ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী সিদ্দা। রাজ্যপালের দপ্তরে গিয়েই ইস্তফাপত্র জমা দিয়ে আসবেন তিনি। তার আগে সকালে মন্ত্রিসভার সদস্যদের নিজের বাসভবনে জলখাবারের জন্য আমন্ত্রণও করেছেন সিদ্দা। সেখানে উপস্থিত থাকার কথা উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারেরও, যিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে তাঁর অনুগামীদের দাবি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *