বিয়ে নিয়ে শমিতাকে কটাক্ষ, কী জবাব দিলেন অভিনেত্রী?
শমিতা লিখেছেন, ‘আপনাদের চমৎকার মন্তব্যগুলোর জবাব দেওয়ার জন্য আমি এতটুকুও সুযোগ ছাড়তে চাই না। আমায় বলা হয়েছে, ‘আপনার তো বয়স বেড়েছে, এবং আপনি আগের মতো আর নেই।’ আমার উত্তর ‘হ্যাঁ, আমাকে দেখতে আলাদা হয়ে গিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে যায়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কোনও কিছুই চিরস্থায়ী নয়। এমনকী আমাদের রূপও নয়।’