মৃত পরিচালক অনীক দত্ত, উদ্ধার সুইসাইড নোট
দক্ষিণ কলকাতার বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু পরিচালক অনীক দত্তের (৬৩)। গড়িয়াহাট থানা সূত্রে খবর, বুধবার সকালে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। অনীক দত্তের হাতের লেখার সঙ্গে সেই চিঠির হস্তাক্ষর মিলিয়ে দেখছে পুলিশ। চিঠিতে যদিও কারও নামোল্লেখ করা হয়নি।