জ্যৈষ্ঠ শুক্লা একাদশীতে ব্যাতিপত যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল বুধবার ২৭ মে ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ সকাল ৬টা ২১ মিনিট পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ শুক্লা একাদশী তিথি।
আজ ব্যাতিপত যোগ ও বরিয়ান যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে হস্ত নক্ষত্র ও চিত্রা নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার হলো গণপতির দিন। আজ ভোর ৪টে ৫৩ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১৫ মিনিটে সূর্যাস্ত হবে। সিদ্ধিদাতার আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।