Prasanta Barman Case | ‘প্রশান্ত বর্মনের ফাঁসি চাই’, রাজগঞ্জের প্রাক্তন বিডিওর বিরুদ্ধে বিস্ফোরক নিহত স্বপন কামিল্যার স্ত্রী
গ্রেপ্তার রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। সোমবার রাতে নিউ টাউন থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক হন তিনি। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করে ইকো পার্ক থানার পুলিশ। নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। চার মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি, পুলিশও তাঁর নাগাল পাচ্ছিল না। এর আগে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে রয়েছে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনের অভিযোগও। সেই ঘটনায় ডিস্ট্রিক্ট কোর্ট থেকে প্রশান্ত জামিন পেলেও পরবর্তীতে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে জামিন বাতিল হয়েছিল তার। যদিও এই কেসের সঙ্গে পুরোনো কেস ট্যাগ করা হয়নি। কিন্তু, প্রশান্ত বর্মনের ফাঁসির দাবি জানাচ্ছেন মৃত স্বপন কামিল্যার স্ত্রী মমতা কামিল্যা।