মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রথম কী মনে পড়েছিল বিজয়ের? ফাঁস করলেন অভিনেতা অর্জুন
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৩ সালের ছবি Leo-তে বিজয় এবং অর্জুন একসঙ্গে অভিনয় করেছিলেন। লোকেশ কানাগরাজ পরিচালিত সেই ছবিতে তাঁরা ভাইয়ের চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি বিজয়ের সঙ্গে সাক্ষাতের পরে ইনস্টাগ্রামেও ছবি পোস্ট করেছিলেন অর্জুন। সেখানে তিনি বিজয়কে ‘আমাদের প্রিয় মুধলভান’ বলে উল্লেখ করে তাঁর সুস্বাস্থ্য ও শক্তি কামনা করেন।
সাংবাদিক বৈঠকে অর্জুনকে প্রশ্ন করা হয়, তিনি নিজে কখনও রাজনীতিতে আসতে চান কি না। মজার ছলে অভিনেতা বলেন, ‘আপনারা কি চান আমি সুখে না থাকি?’ পরে অবশ্য তিনি বিষয়টি ব্যাখ্যা করেন। তাঁর মতে, রাজনীতিতে আসতে হলে ভিতর থেকে আলাদা ধরনের তাগিদ থাকা প্রয়োজন, যা তাঁর নেই। ভালa কাজ করতে গেলে শুধু রাজনীতিতেই আসতে হবে এমন কোনও ব্যাপার নেই বলে মন্তব্য করেন তিনি।