Bangladesh Border: সকাল থেকে বাংলাদেশ বর্ডারের কাছে এত লোক কী করছে! ক্যামেরা পৌঁছতেই বলল… | These people are waiting at Bangladesh border after Govt arranged holding centre
মঙ্গলবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের চেকপোস্টে দেখা গেল লম্বা লাইন। ভিড় জমাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। অবৈধভাবে যাঁরা ভারতে বসবাস করতেন, যাঁরা দালালদের ধরে এ দেশে প্রবেশ করেছিলেন, তাঁরাই এবার বাংলাদেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন। প্রশ্ন করা হলে, সে কথা অকপটে স্বীকার করে নিচ্ছেন তাঁরা।