Social Media Post Case: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, মাশুল দিতে হল রাজেশকে | Kolkata cyber crime arrests man for obscene social media posts targeting cm suvendu adhikari bjp leaders - 24 Ghanta Bangla News
Home

Social Media Post Case: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, মাশুল দিতে হল রাজেশকে | Kolkata cyber crime arrests man for obscene social media posts targeting cm suvendu adhikari bjp leaders

Spread the love

শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী (ফাইল ছবি)Image Credit: PTI

কলকাতা: সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীকে উদ্দেশ্য করে লাগাতার অশ্লীল ও কুরুচিকর পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ধৃতের নাম রাজেশ চক্রবর্তী।

লালবাজার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে বিজেপির এক মহিলা নেত্রী সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতার পার্টির প্রথম সারির একাধিক নেতা-নেত্রীকে লক্ষ্য করে আপত্তিকর, কুরুচিকর এবং মানহানিকর মন্তব্য করা হচ্ছে।

এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামেন লালবাজারের সাইবার সেলের গোয়েন্দারা। ডিজিটাল ফুট প্রিন্ট ও আইপি অ্যাড্রেস ট্র্যাক করে অবশেষে অভিযুক্ত রাজেশ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। ধৃতকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে বিচারক মামলার গুরুত্ব বিবেচনা করে আগামী ২৭ মে পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কুরুচিকর ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর নেপথ্যে আসল উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে, এই ঘটনার পিছনে কোনও সুসংগঠিত চক্র বা অন্য কারও উস্কানি রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *