খেলার আনন্দেই টিটি বোর্ডে কাল্লুমামা
কলকাতায় এসে লাইমলাইট থেকে বহু দূরে, কেন হঠাৎ এমন অচেনা চৌহদ্দিতে এই মারকাটারি চরিত্রাভিনেতা? খেলার ফাঁকে ঘর্মাক্ত শরীরে সৌরভের জবাব, ‘কারণ আমি খেলাটা ভালোবাসি। ছোট থেকেই টেবল টেনিস খেলি। ক্রিকেটও খেলতাম, পেন্টিংও করতাম। বড় হয়েও টিটি নিয়ে ভালোবাসা কমেনি। তাই কলকাতায় এলে সুযোগ পেলেই এখানে চলে আসি। এখানে সময় কাটাতে আমার ভালো লাগে।’