Lake town: লেকটাউনে হাওয়ায় দোলা মেসির মূর্তি নিয়ে এল বড় নির্দেশ | The Leonel Messi statue hanging in Laketown cannot be broken, it must be removed for safety reasons - 24 Ghanta Bangla News
Home

Lake town: লেকটাউনে হাওয়ায় দোলা মেসির মূর্তি নিয়ে এল বড় নির্দেশ | The Leonel Messi statue hanging in Laketown cannot be broken, it must be removed for safety reasons

Spread the love

কলকাতা: লেকটাউনে সুজিত বসুর (Sujit Basu) তৈরি মেসির মূর্তি দুলছিল। যে কোনও সময় ঘটে যেতে পারত বড়সড় অঘটন। এবার সেই নিয়েই তৎপর পূর্ত দফতর। লেকটাউনে দুলতে থাকা মেসি মূর্তি ভাঙা যাবে না, নিরাপত্তার স্বার্থে সেটিকে সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দফতর থেকে। সূত্রের খবর, সম্পূর্ণ অক্ষত ভাবে মূর্তিটিকে নামিয়ে ফেলতে হবে। তবে, দু’দিকে গুরুত্বপূর্ণ রাস্তা থাকায়, ৪৪ ফুটের এই মূর্তি নিরাপদে কীভাবে নামানো হবে তা নিয়ে ভাবনায় পূর্ত দফতর। ইতিমধ্যেই শিল্পী মন্টি পালের সঙ্গে যোগাযোগ করেছে পূর্ত দফতর। অক্ষত অবস্থায় মেসি মূর্তি নামাতে শিল্পীর সাহায্য নেওয়া হবে।

প্রসঙ্গত, লেকটাউন এমনই ব্য়স্ততম মোড়। প্রতিদিন এখান দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। সেখানেই এমন ঘটনা। জানা যাচ্ছে, সোমবার সকালে PWD-র কয়েকজন আধিকারিক আসেন এখানে। তাঁরা এসে জায়গা পরীক্ষা করেন। এই মেসির মূর্তির স্বাস্থ্যের অবস্থা ভাল নেই। জোরে হাওয়া দিলেই দুলছে, ঝড় হলে যে কোনও সময় মুখ থুবড়ে পড়ে যেতে পারে মূর্তি। যেহেতু মূর্তিটি ফাইবার দিয়ে তৈরি অভিযোগ বড় অংশ ফাঁপা রয়েছে। এমনকী যে নির্মাণের উপর মূর্তিটি দাঁড়িয়ে সেটিও সঠিক পর্যায়ে তৈরি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *