Neelam Meena: মনোজ আগরওয়ালের পর পশ্চিমবঙ্গের নতুন সিইও নীলম মিনা | Who is Neelam Meena new CEO of West Bengal Election Commission after Manoj Agarwal
মনোজ আগরওয়ালের পর সিইও নীলম মিনাImage Credit: TV9 Bangla
কলকাতা: পশ্চিমবঙ্গের নতুন সিইও হলেন নীলম মিনা। মনোজ আগরওয়ালের পর তাঁকে এই পদ দেওয়া হল। সোমবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে নীলম মিনাকে মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি ছিলেন তিনি।
পশ্চিমবঙ্গে ২০২৬-এর বিধানসভা ভোট চলাকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন মনোজ আগরওয়াল। ভোটের পর তাঁকে রাজ্যের মুখ্যসচিবের পদ দেওয়া হয়েছে। তারপর থেকে ফাঁকা ছিল সিইও-র পদ। সেই পদেই আনা হল নীলম মিনাকে।
১৯৯৮ ব্যাচের সিনিয়র অফিসার নীলম মিনা। পশ্চিমবঙ্গ ক্যাডারের অন্তর্ভুক্ত অফিসার তিনি। রাজস্থানের বাসিন্দা নীলম মীনা উদ্ভিদবিদ্যা (Botany) ও ইতিহাস (History) বিষয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। ২৮ বছরেরও বেশি সময় ধরে নানা পদে দায়িত্ব সামলেছেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ সফলভাবে সামলেছেন।
সবিস্তারে আসছে…