কলকাতার জন্মদিন হলে শিলিগুড়ির হবে না কেন: গৌরীশঙ্কর ভট্টাচার্য
জন্মদিন পালনের মাধ্যমে শহরকে ঘিরে আবেগ ফিরে আসবে, এমনটাই মনে হয়। উৎসাহ, উদ্দীপনা, আতশবাজি, নাচ-গান সবকিছু দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে শহরের জন্মদিন পালন হোক না। চারদিকে তো কত জন্মদিন, কত উৎসব আমরা দেখি। শহরকে ঘিরে একটা অন্যরকম দিন পালন করুক সবাই। যে শহরে এখনও বিধান মার্কেটের মধ্যে নেতাজি কেবিনে চায়ের পেয়ালায় শহরের ভালোবাসা উপচে পড়ে, সেখানে জন্মদিন পালন হলে মানুষ যে অংশ নেবে, তা বলাই বাহুল্য।
লেখক সাহিত্যিক ও গবেষক