Kolkata Police: তৃণমূল আমলে নিরপেক্ষ ভূমিকা পালন করায় 'শাস্তি', এবার কি 'ঘর ওয়াপসি' হবে কলকাতা পুলিশের ৮২ কর্মীর? | Kolkata Police Seeks Return of 82 Officers Transferred During TMC Rule - 24 Ghanta Bangla News
Home

Kolkata Police: তৃণমূল আমলে নিরপেক্ষ ভূমিকা পালন করায় ‘শাস্তি’, এবার কি ‘ঘর ওয়াপসি’ হবে কলকাতা পুলিশের ৮২ কর্মীর? | Kolkata Police Seeks Return of 82 Officers Transferred During TMC Rule

Spread the love

কলকাতা: পুলিশ শাসকদলের আজ্ঞাবহ। এই অভিযোগ প্রায়ই তোলেন অনেকে। কিন্তু, নিরপেক্ষ ভূমিকা পালন করলে পুলিশকর্মীদেরও যে অনেকসময় ‘শাস্তি’ পেতে হয়, পূর্বতন সরকারের আমলে তার অনেক নির্দশন রয়েছে। ১০ বছর আগে বিধানসভা নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করায় ‘শাস্তি’ পেয়েছিলেন কলকাতা পুলিশের ৮২ জন কর্মী। ১০ বছর পর তাঁদের ‘ঘর ওয়াপসি’ প্রক্রিয়া শুরু হল।

কী হয়েছিল ১০ বছর আগে?

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করায় কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে অনির্দিষ্টকালের জন্য শাস্তিমূলক বদলি করা হয়েছিল ৮২ জন পুলিশকর্মীকে। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের সময় তাঁদের জেলা পুলিশের শাস্তিমূলক বদলি করা হয়েছিল। গত ১০ বছরে তৃণমূল সরকার তাঁদের কলকাতা পুলিশে ফেরায়নি। কলকাতা পুলিশে ভাঙড় এলাকা যুক্ত হওয়ার সময় ওই ডিভিশনে জেলা পুলিশে বদলি হওয়া পুলিশকর্মীদের ফেরত আনার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সূত্রের খবর, রাজীব কুমার সেই উদ্যোগ আটকে দিয়েছিলেন। তাই, আর কলকাতা পুলিশের ফেরা হয়নি ওই ৮২ জনের।

ছাব্বিশের নির্বাচনে জিতে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার বদল হতেই ‘ঘরে’ ফেরার আশা দেখা দিয়েছে ওই ৮২ পুলিশকর্মীরা। এবার ওই পুলিশকর্মীদের ফেরত চেয়ে স্বরাষ্ট্র দফতরে চিঠি লিখলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। চিঠিতে কর্মী সঙ্কটের কারণ উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, এই মুহূর্তে কলকাতা পুলিশে ১০ হাজার ৪১০ জন কনস্টেবলের ঘাটতি রয়েছে। তাছাড়া পুলিশের গাড়ির চালকের ৬৬৬টি পদ খালি রয়েছে। আর সাব ইন্সপেক্টর পদে ৬৭৩টি শূন্যপদ রয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের শক্তি বাড়াতে কাদের রাজ্য পুলিশ থেকে কলকাতা পুলিশে আনতে চান, সেই তালিকাও চিঠির সঙ্গে যুক্ত করেছেন পুলিশ কমিশনার। এই দেখার, রাজ্যের স্বরাষ্ট্র দফতর কী পদক্ষেপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *