ফের বাঘের হামলায় মৃত্যু মহিলার, বন দপ্তরের কর্মীকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের
প্রসঙ্গত, গত শুক্রবার, মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার সিন্ধেওয়াহি তহসিলের গুঞ্জেওয়াহি জঙ্গলে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে চার জন মহিলার। ওই জঙ্গলে তেন্দু পাতা সংগ্রহের জন্য গিয়েছিলেন তাঁরা। তখনই একটি বাঘ তাঁদের আক্রমণ করে। আগেও বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে অনেকের। তবে এক সঙ্গে চার জনের মৃত্যুর ঘটনা বিরল বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা।