ঠাকুমার টোটকাতেই বাজিমাত! জেনে নিন নারকেল তেল ও লবঙ্গ জলের কার্যকারিতার বৈজ্ঞানিক কারণ
ঘুমোতে যাওয়ার আগে নাভিতে সামান্য গরম নিম তেল বা সর্ষের তেল মালিশ করলে ত্বক উজ্জ্বল হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মানে যে নাভির চারপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল এবং শরীরের প্রায় সমস্ত ধরনের স্নায়ু এসে এখানে মিলিত হয়েছে। এখানে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড শোষিত হলে হজমপ্রক্রিয়া উন্নত হয়। তার প্রতিফলন দেখা যায় মুখে।
কী ভাবে ব্যবহার করবেন: নিম, সর্ষে, নারকেল বা অলিভ— যে কোনও ধরনের তেল হালকা গরম করে নিন। ঘুমোতে যাওয়ার আগে মাত্র কয়েক ফোঁটা তেল নাভিতে দিয়ে ঘুমিয়ে পড়ুন। এতে অনিদ্রাজনিত সমস্যাও দূর হবে।