Sankar Ghosh: শঙ্করের দরবারে এল পুলিশ | Police came to Shankar ghosh’s court
আগেও বিধায়ক ছিলেন শঙ্কর ঘোষ। কিন্তু সরকারে বিজেপি ছিল না। ফলে বিজেপির সরকার গঠন হতেই এবার লম্বা লাইনে হাজির হয়ে মানুষ তাদের অভাব অভিযোগ নিয়ে সরব হলেন। শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে সকাল ৮টা থেকে দু ঘন্টা চলল শঙ্করের দরবার। এসেছিলেন পুলিশ কর্মীরাও। এক রেলপুলিশের এএসআই কাঁদতে কাঁদতে জানান জমি কিনে প্রতারিত হয়েছেন। বিজেপির এক কর্মি পরিচয়ে তার টাকা নিয়েও জমি দেননি এক ব্যক্তি।