CM Mamata Banerjee: ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব’ – Bengali News | CM Mamata Banerjee News: CM Mamata Banerjee Visit Paschim Medinipur for Administrative Campaign
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন প্রকল্পের শিল্যানাস করছেন তিনি। আজ মুখ্যমন্ত্রীর ঘোষণা এক নজরে
এক নজরে আপডেট
- মমতা: চমকাই তলায় অজিত পাঁজাকে ঘিরে ধরেছে। আমি দৌড়ে গেলাম। দেখি চারদিক থেকে গুলি চলছে। কেশপুরে মিটিং থেকে ফিরে আসতে গিয়ে দেখি আমার সব গাড়ির কাচ ভেঙে দিয়েছে। নেতাই তে কীভাবে খুন হয়েছে? সেই সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপির নেতা হয়েছে।
- মমতা: গড়বেতায় এক বিধবা মা আমায় বললেন ওনার দু’টো ছেলেকে সিপিএম মেরে দিয়েছে। তারাই এখন বিজেপি-র হার্মাদ। তারপর বললেন, মা গো আমার হাতে দু’টো জিনিস দেবে? আমি বললাম কী? উনি বললেন এক হাতে তৃণমূলের পতাকা দাও আর এক হাতে বন্দুক দাও। আমি আমার ছেলের খুনের বদলা নেব।
- মমতা: একদিন জঙ্গলমহল, মেদিনীপুর, শালগড়, নেতাই, গড়বেতায় বেরতে ভয় পেত মানুষ বেরতো। আমি তখন রেলমন্ত্রী ছিলাম। জলপাইগুড়িতে গেছিলাম অনুষ্ঠানে। খবর এল কেশপুরে ৭ জনকে সিপিএম খুন করেছে। আমি ফিরে এলাম সঙ্গে সঙ্গে। কারণ আমি শুনেছিলাম আমি না আসা পর্যন্ত তাদের কবর দেওয়া হবে না। আমি চম্পাই তলা চোখে দেখছি, হলদিয়ায় মিটিং করতে গিয়ে দেখি মাইক ম্যানকে অনুমতি দেয়নি সিপিএম।
- মমতা:আমি কালকে মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের সঙ্গে দেখা করেছি। ওনারা বলেন কেশিয়ারী ব্লক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতি করা। ওটা ৩০ বেড বাড়িয়ে ৬০ বেড করব।
- মমতা: ঘাটাল মাস্টার প্রকল্প? দেব, জুনরা আমায় বারবার বলেছে। আমরা আড়াইশো কোটি টাকা খরচ করে অনেক কাজ করেছি। আগামী দু’তিন বছরের মধ্যে আমরাই করব।
- মমতা: বিভিন্ন বোর্ড আমরা তৈরি করেছি। সাওতালি মিডিয়াম স্কুল তৈরি হয়েছে।
- মমতা: কয়েকদিন আগে মিথ্যা কথা বলল আবাস যোজনা নিয়ে। ওরা নাকি প্রকল্পের জন্য ৪৩ হাজার কোটি টাকা দিয়েছে। আমরা ঘর না করে খেয়ে নিয়েছি। আমি বলছি ২০১৪-২০১৫ থেকে ২০২১-২২ পর্যন্ত কেন্দ্র ২৯ হাজার ৮৩৪ কোটি টাকা। রাজ্য দিয়েছে ২০ হাজার কোটি। জমি রাজ্যকে দিতে হয়েছে। তিন বছর ঘর আটকে রেখেছে। আমরা ৪৩ লক্ষ বাড়ি করে দিয়েছি। মে মাস পর্যন্ত অপেক্ষা করব। টাকা না দিলে আমরাই শুরু করব ১১ লক্ষ বাড়ির কাজ।
- মমতা: কাজ আমরা করছি। আর দিল্লির কিছু গদ্দাররা বলছে ‘ঘর ঘর জল দিচ্ছি’