Falta Election Result Updates: বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়? | The re election on Thursday concluded without incident; who is leading in Falta?
গত মঙ্গলবার বাড়িতে বসে সাংবাদিক বৈঠক করে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর আগাম ঘোষণা করেছিলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বৃহস্পতিবার ফলতার পুননির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। বুথে বুথে তৃণমূলের এজেন্টদের দেখা মেলেনি। ভোট দেননি জাহাঙ্গীর খান। তৃণমূলের অন্দরের খবর, ভোটের গণনাতে বিজেপি, সিপিএম, কংগ্রেসের এজেন্ট থাকলেও ঢুকতে দেখা যায়নি তৃণমূলের কোন এজেন্টকে। গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানও থাকছেন না বলে সূত্রের খবর।