পুলওয়ামা কাণ্ডের ‘মূলচক্রী’র শেষকৃত্যে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিদের ভিড়, ফের প্রশ্নের মুখে পাকিস্তান
সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা ছবি ও ভিডিয়োর সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। তাতে দেখা গিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যেই বুরহানের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। সেখানেই দাঁড়িয়ে বখত জ়ামিন খান। আর একে-৪৭ হাতে তাকে ঘিরে রয়েছে অন্য জঙ্গিরা। অনেকের মত, সাম্প্রতিক কালে পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাক অধিকৃত কাশ্মীরে যে ভাবে ‘হিটলিস্টে’ থাকা জঙ্গিরা রহস্যজনক ভাবে নিহত হয়েছে, তা নজরে রেখেই এই নিরাপত্তা।