Medicine Price: ২০০০ টাকার ওষুধ পাবেন ২০০ টাকায়, বাংলায় বড় ঘোষণা, কীভাবে পাবেন এই সুবিধা | Know about Pradhanmantri Janaushodhi Yojana, how to get medicine in very low price with big discount - 24 Ghanta Bangla News
Home

Medicine Price: ২০০০ টাকার ওষুধ পাবেন ২০০ টাকায়, বাংলায় বড় ঘোষণা, কীভাবে পাবেন এই সুবিধা | Know about Pradhanmantri Janaushodhi Yojana, how to get medicine in very low price with big discount

Spread the love

কলকাতা: রাজ্য়ের স্বাস্থ্য় ব্যবস্থা নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে তৃণমূল সরকারের আমলে। আরজি কর-কাণ্ডের সেই সব অভিযোগ আরও প্রকট হয়। আর ক্ষমতায় এসেই সেই স্বাস্থ্যের খোলনলচে বদলাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সাংবাদিক বৈঠকে একের পর এক বড় ঘোষণা করলেন তিনি।

সস্তায় মিলবে ওষুধ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, প্রধানমন্ত্রী জনৌষধি প্রকল্পের ৪৬৯টি সেন্টার চালু হবে রাজ্যে।

ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে মহকুমা হাসপাতাল পর্যন্ত এই যোজনার সুবিধা পাওয়া যাবে।

মুখ্যমন্ত্রী বলেন, “একজনের পরিবারে যদি মাসে ২০০০ টাকার ওষুধ লাগে, এই সেন্টারগুলি চালু হলে সেই খরচ ২০০ টাকায় নেমে আসবে। পাঁচগুণ বেনিফিট মিলবে।”

এছাড়া, অমৃত প্রকল্পের আওতায় দুরারোগ্য ব্যাধির ওষুধের ক্ষেত্রে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে।

কী এই জনৌষধি প্রকল্প

সস্তায় ওষুধ বিক্রির উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় সরকার এই জনৌষধি যোজনার সেন্টার খুলেছে।

দেশ জুড়ে ১৮০০০ জনৌষধি কেন্দ্র আছে। ২০২৭-এর মধ্যে সেই সংখ্যা বাড়িয়ে ২৫,০০০ করা হবে বলে জানা গিয়েছে।

জনৌষধি কেন্দ্র গড়তে মহিলা, এসসি-এসটি অন্তর্ভুক্তদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত ইনসেনটিভ দেয় কেন্দ্র।

এই সব কেন্দ্রে জনৌষধি সুবিধা স্যানিটারি ন্যাপকিন মেলে ১ টাকায়।

এই যোজনার কেন্দ্র বাড়ানো হওয়ার ঘোষণায় খুশি সাধারণ মানুষ। তাঁরা বলছেন, যেভাবে ওষুধের দাম বাড়ছে, তাতে ছাড় পেলে সুবিধাই হয়। বহু পরিবারেই এখন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা রয়েছে, ফলে নিয়মিত ওষুধ খেতে হয়। সে ক্ষেত্রে এই কেন্দ্রগুলি থেকে সস্তায় ওষুধ পেলে সুবিধাই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *