বুধের নক্ষত্রে শুক্রের প্রবেশ, তেজি চিতার থেকে জোরে ছুটবে ৪ রাশির সাফল্যের রথ - 24 Ghanta Bangla News
Home

বুধের নক্ষত্রে শুক্রের প্রবেশ, তেজি চিতার থেকে জোরে ছুটবে ৪ রাশির সাফল্যের রথ

Spread the love

জুন মাসে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে ধন, প্রেম এবং সমৃদ্ধির গ্রহ শুক্র। আগামী ২৩ জুন, মঙ্গলবার ভোর ২:১২ মিনিটে বুধের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে এই গ্রহ। ৪ জুলাই পর্যন্ত চলবে ওই স্থানেই থাকবে। শুক্রের এই নক্ষত্র পরিবর্তন চারটি রাশির জাতকের জন্য বেশ শুভ প্রমাণিত হতে পারে। এই সময়ে কাদের ভাগ্য জ্বলজ্বল করে উঠবে?

বৃষ রাশি

Taurus
বৃষ রাশি

শুক্রের গোচর বৃষ রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হতে পারে। তাঁদের আর্থিক অবস্থার উন্নতি হবে, আটকে থাকা টাকা ফেরত পাবেন। বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য মুনাফা হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদেরা সাপোর্ট পাবেন। প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে, জীবনসঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া বাড়বে, সম্পর্ক গাঢ় হবে।

মিথুন রাশি

Gemini
মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর লাভের নতুন পথ খুলে দেবে। ব্যবসা থাকলে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারবেন। প্রেম জীবন উত্তেজনা ও আনন্দে পরিপূর্ণ থাকবে। আপনার সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাতে পারবেন। নতুন প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচিত হতে পারেন। তাঁদের থেকে উপকৃত হওয়ার সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি

Virgo
কন্যা রাশি-

শুক্রের গোচর কন্যা রাশির জাতকদের জন্যও বেশ শুভ হতে পারে। তাঁদের ব্যক্তিত্ব আরও বিকশিত হবে, কথাবার্তা আরও শ্রুতিমধুর হবে। ব্যবসা করলে এবং তাতে অংশীদার থাকলে বিশেষ ভাবে লাভবান হতে পারে। পরিবারের কাছ থেকেও পূর্ণ সমর্থন পেতে পারেন। প্রেমের সম্পর্কও আরও দৃঢ় হবে।

তুলা রাশি

Libra
তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য বুধের অধীন অশ্লেষা নক্ষত্রে শুক্রের গোচর সাফল্যের দ্বার উন্মুক্ত করবে। সুখ ও ভালোবাসা বৃদ্ধি পাবে, আয়ের নতুন খুঁজে পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। মূল্যবান কোনও কিছু কিনতে পারেন, যা ভবিষ্যতে কাজে লাগবে। সমাজে সম্মান অর্জন করবেন। আপনার কথা গুরুত্ব পাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *