এভারেস্ট এবং লোৎসে শৃঙ্গের শীর্ষে হিন্দমোটরের রনি
রনির লক্ষ্য, বিশ্বে কনিষ্ঠতম হিসেবে সমস্ত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং আগ্নেয়গিরির উৎস মুখ আরোহণ করা। ইতিমধ্যেই তিনি আফ্রিকা, ইউরোপ, ওশিয়ানিয়া, দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং আগ্নেয়গিরির উৎস মুখ আরোহণ করেছেন। চলতি বছরের শুরুতেই আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ এবং আগ্নেয়গিরির উৎস মুখ স্পর্শ করে এসেছেন। হিমালয়ের বিভিন্ন এলাকার প্রায় ৪০টির মতো পথে ট্রেকিং করেছেন ।