ভারতের যত তেল লাগুক, আমরা দেব, দাবি রুবিয়োর - 24 Ghanta Bangla News
Home

ভারতের যত তেল লাগুক, আমরা দেব, দাবি রুবিয়োর

Spread the love

বিশেষজ্ঞদের দাবি, এ সবের মধ্যেই ভারতের বিশাল তেল বাজারের ‘দখল’ নিতে তৎপর হয়েছে একাধিক দেশ। বর্তমানে ভারতে দৈনিক ৫৮ লক্ষ ব্যারেল তেল লাগে, যার কমবেশি ৯০ শতাংশই আমদানি করতে হয়। মস্কো থেকে ওয়াশিংটন, আবু ধাবি থেকে কারাকাস, তেহরান থেকে রিয়াধ—সবাই এখন চাইছে হরমুজ় জটে নয়াদিল্লির তেল সাপ্লাই লাইনে যে ভাটা পড়েছে, তাতে নিজের দেশের তেলের ভাঁড়ার উপুড় করে দিতে। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো তো কোনও রকম রাখঢাক না করেই শুক্রবার জানিয়ে দিয়েছেন, ভারত যত তেল চাইবে, ততটাই তাদের দিতে প্রস্তুত রয়েছে ট্রাম্প প্রশাসন। আজ শনিবার ৩ দিনের সফরে ভারতে পা রাখবেন রুবিয়ো। মনে করা হচ্ছে, অন্য বিষয়ের সঙ্গেই মার্কিন তেল বেচতেও তদ্বির করবেন তিনি। এ সবের মধ্যেই ‘ডার্ক হর্স’ হিসেবে উঠে এসেছে ভেনেজ়ুয়েলার নাম। চলতি মে মাসের প্রথম তিন সপ্তাহে তারা ভারতের তৃতীয় বৃহত্তম তেল রপ্তানিকারী হিসেবে উঠে এসেছে তারা, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রবল প্রতিপক্ষকে পিছিয়ে দিয়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *