Gold Price: সোনা কেনার সুবর্ণ সুযোগ! দেরি না করে এখনই কিনে ফেলুন গয়না - Bengali News | Gold and silver price fall today gold silver price of kolkata checked here - 24 Ghanta Bangla News
Home

Gold Price: সোনা কেনার সুবর্ণ সুযোগ! দেরি না করে এখনই কিনে ফেলুন গয়না – Bengali News | Gold and silver price fall today gold silver price of kolkata checked here

Spread the love

কলকাতা: বিয়ের মরশুম চলছে। আর এর মাঝেই এল সুখবর। ফের নিম্নমুখী সোনার দাম। চলতি সপ্তাহের গোড়াতেই পরপর দু-দিন সোনার দাম কমল। দাম কমেছে রুপোরও। ফলে বিয়ের জন্য হোক বা প্রিয়জনকে উপহার দেওয়া- আবার দাম বাড়ার আগে এখনই গয়না কিনে ফেলুন।

সোমবারের মতো আজ, ৫ মার্চ, মঙ্গলবারও কলকাতায় ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমেছে। ফলে ২৪ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮০ টাকা।

২৪ ক্যারটের মতো ২২ ক্যারটেরও ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা কমেছে। ফলে ২২ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫৮ হাজার ৭৪০ টাকা।

এই খবরটিও পড়ুন

এদিন ১৮ ক্যারটের সোনার দামও গতকালের তুলনায় ১০০ টাকা নেমেছে। ফলে ১৮ ক্যারটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬০ টাকা।

অন্যদিকে, রুপোর দাম নিম্মমুখী। সোনার মতো এদিন রুপোর দামেও ১০০ টাকা পতন হয়েছে। ফলে এদিন ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫০ টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *