NCERT বই বিতর্কে নয়া মোড়, তিন শিক্ষাবিদকে ব্যান করার নির্দেশ প্রত্যাহার সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, আগের নির্দেশের সেই অংশ প্রত্যাহার করা হচ্ছে যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারকে ওই তিনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালত বলেছে, এখন কেন্দ্র বা রাজ্য চাইলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, তবে আদালতের আগের পর্যবেক্ষণের দ্বারা প্রভাবিত হওয়া চলবে না।
আদালত আরও আগের সেই মন্তব্যও তুলে নিয়েছে যেখানে বলা হয়েছিল শিক্ষাবিদরা ইচ্ছাকৃতভাবে বিচারব্যবস্থাকে নেতিবাচকভাবে দেখানোর চেষ্টা করেছেন। বেঞ্চ জানায়, ওই মন্তব্য আর বহাল থাকছে না।