বিতর্কিত বিডিও শানুর সঙ্গে টলিপাড়ার যোগসূত্র কে? | What is tollywood's connection with the controversial BDO Shanu Bakshi Chakraborty - 24 Ghanta Bangla News
Home

বিতর্কিত বিডিও শানুর সঙ্গে টলিপাড়ার যোগসূত্র কে? | What is tollywood’s connection with the controversial BDO Shanu Bakshi Chakraborty

Spread the love

ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সী এই মুহূর্তে একেবারে চর্চার কেন্দ্রে। এই অফিসারকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন, অভিযোগ এবং বিতর্ক প্রশাসনিক মহলে ঘুরে বেড়াচ্ছিল বলে দাবি একাংশের। এবার জাহাঙ্গির খানের সঙ্গে শানুর চ্যাট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শানুর দাবি পুরোটাই এআই-এর মাধ্যমে তৈরি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গিয়েছিল শানুর সমালোচনা।

এই ঘটনার সূত্র ধরে, টলিপাড়ায় চর্চা শুরু হয়েছে, শানুর বরকে নিয়ে। পরিচালক জিৎ চক্রবর্তীর সঙ্গে শানুর বিয়ে হয় ২০২৫-এর ২৫ ফেব্রুয়ারি। জিৎ তখন সদ্য শেষ করেছেন ‘আড়ি’ ছবির কাজ। ‘আড়ি’-র প্রযোজক ছিল যশ দাশগুপ্ত-নুসরত জাহানের প্রযোজনা সংস্থা। এই ছবিতে কাজ করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। সেই বিয়েতে টলিপাড়ার অনেকে যেমন উপস্থিত ছিলেন, তেমনই মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

জিৎ-শানুর প্রেমের শুরু পরিচালকের ‘কথামৃত’ ছবির সেট থেকে, এমনই জানিয়েছিলেন তাঁরা, সাতপাকে বাঁধা পড়ার সময়। সেই ছবিতে অভিনয় করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় আর অপরাজিতা আঢ্য। ২০২২-এ জিত্‍ তৈরি করেন ‘কথামৃত’। ২০২৫-এ মুক্তি পায় জিত্‍ পরিচালিত ‘আড়ি’ ছবিটা।

সম্প্রতি বিক্রম চট্টোপাধ্যায়কে প্রধান মুখ করে একটা ছবি তৈরি করেছেন পরিচালক জিত্‍। সেই ছবিতে বিক্রমের পাশপাশি দেখা যাবে অপরাজিতা আঢ্য, মমতা শঙ্করের মতো মুখদের। ছবির নাম ‘বাবা’। এমনিতে জিতের সূত্রেই শানুর সঙ্গে পরিচয় রয়েছে টলিপাড়ার কিছু মুখের। জিতের ছবিটি জুন মাসের ১৯ তারিখ মুক্তি পাবে, এমনই ঘোষণা করা হয়েছে কয়েক দিন আগে। এখন শানুকে ঘিরে ক্রমাগত বিতর্ক বাড়ছে। এই পরিস্থিতিতে টলিপাড়ার প্রতিক্রিয়া কী হয়, তা দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *