আবর্জনা সংগ্রহ বন্ধ, থমকে নিকাশির কাজও, পুর-পরিষেবা লাটে ওঠায় বিক্ষোভ শহরবাসীর
বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ময়নাগুড়ি পুরসভার পরিষেবা প্রায় বন্ধ হয়ে রয়েছে। বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের পরিষেবা যেমন বন্ধ, তেমনই নিকাশি নালা সংস্কারের কাজ থমকে রয়েছে। পরিষেবা না পেয়ে এদিন পুর নাগরিকরা পুরসভা ঘেরাও করেন। বিক্ষোভকারী মমতা বসু, সোমা বর্ধন বলেন, ‘পুর পরিষেবা তলানিতে ঠেকেছে। চার বছর পুরসভা ঘোষণা হওয়ার পরেও সব বাড়িতে আজ অবধি পানীয় জল এসে পৌঁছল না। নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে থাকায় মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে। বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ বন্ধ। তাই আজ আমরা বিক্ষোভে সামিল হয়েছি।’