সাউথ আফ্রিকায় শাহরুখের সাথে শ্যুটিং সেরেই বেঙ্গালুরুতে কাজে ফিরলেন অন্তঃসত্ত্বা দীপিকা
সাউথ আফ্রিকা সফরটি দীপিকার জন্য শুধু কাজের ছিল না, এটি একটি সুন্দর পারিবারিক ট্রিপে পরিণত হয়েছিল। কারণ, শুটিংয়ের ফাঁকে স্ত্রী ও কন্যা দুয়ার (Dua) দেখাশোনা করতে কেপ টাউনে হাজির হয়েছিলেন রণবীর সিং-ও (Ranveer Singh)। সেটের বেশ কিছু ভাইরাল ক্লিপে দেখা গিয়েছে, দীপিকা যখন শট দিতে ব্যস্ত, তখন রণবীর ছোট্ট দুয়াকে কোলে নিয়ে সামলাতে দেখা গিয়েছে অভিনেতাকে।