সুর চুরির অভিযোগে রেগে আগুন প্রীতম! ‘ককটেল ২’-এর ‘মাশুকা’ গান নিয়ে দিলেন কড়া জবাব - 24 Ghanta Bangla News
Home

সুর চুরির অভিযোগে রেগে আগুন প্রীতম! ‘ককটেল ২’-এর ‘মাশুকা’ গান নিয়ে দিলেন কড়া জবাব

Spread the love

পুরোনো চুরির অপবাদ টেনে এনে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু হতে এ বার আর চুপ থাকেননি বলিউডের এই জনপ্রিয় সুরকার। ইনস্টাগ্রাম হ্যান্ডল-এ কড়া ভাষায় এই প্লেগারিজ়ম বা সুর চুরির (Plagiarism) অভিযোগের জবাব দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে প্রীতম তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমার প্রতিটি গান রিলিজ় হওয়ার আগেই একদল স্বঘোষিত মিউজ়িক ডিটেকটিভ (Music Detectives) হাজির হয়ে যায়। এঁরা ইদানীং নতুন একটি ঘরানা তৈরি করেছেন, যার নাম দেওয়া যায় ‘কাল্পনিক সাদৃশ্য’ (Imaginary Similarities)। সেই এক মানুষ, আর তাঁদের সেই এক ‘অনুপ্রাণিত সুর’-এর থিসিস! বস, আপনারা তো আমার না-বলা পিআর টিম (PR Team) হিসেবে কাজ করছেন। আমি শুধু এটুকুই বলব— বিষয়টা একদম ভালো দেখায় না।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *