হাসপাতালের সুরক্ষায় নতুন নির্দেশ CP-র, উদ্যোগী লালবাজার
লালবাজার সূত্রের খবর, হাসপাতাল চত্বরে রোগী, তাঁদের পরিজন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে। হাসপাতালে ঢোকা ও বেরোনো নিয়ন্ত্রণ, অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ রোখা এবং দালালচক্রের অনুপ্রবেশ আটকানোর নির্দেশ রয়েছে সিপি–র চার্টারে।