গ্রাম পঞ্চায়েত উপপ্রধানের গোডাউনে সারি সারি সরকারি ত্রিপল, উদ্ধার করলেন গ্রামবাসীরা
জানা গিয়েছে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষকে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিনোলা কৃষ্ণ বাটী গ্রাম পঞ্চায়েতকে ত্রিপল দেওয়া হয়েছিল। অভিযোগ, সেইসব ত্রিপলের একটা অংশ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সাহা নিজের গোডাউনে রেখে দিয়েছিলেন। বুধবার বিষয়টি এলাকার বাসিন্দাদের নজরে আসলে তারা বিক্ষোভ দেখাতে থাকে।পরে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রিপল উদ্ধার করে নিয়ে যায়।