কোষ্ঠীতে দুর্বল সূর্য, কোন লক্ষণ দেখলে বুঝবেন? কী ভাবে হবে প্রতিকার? - 24 Ghanta Bangla News
Home

কোষ্ঠীতে দুর্বল সূর্য, কোন লক্ষণ দেখলে বুঝবেন? কী ভাবে হবে প্রতিকার?

Spread the love

বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মবিশ্বাস, শক্তি, সম্মান, প্রতিপত্তি ও নেতৃত্বের প্রতীক হিসেবে দেখা হয়। চাকরি, কর্মজীবন ও সামাজিক মর্যাদার সঙ্গেও সূর্যের গভীর সম্পর্ক রয়েছে। তাই কোনও ব্যক্তির জন্মকুণ্ডলীতে সূর্য দুর্বল স্থানে থাকলে, জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সূর্য শক্তিশালী হলে কর্মজীবন, সম্মান ও সাফল্যের পথে বাধা তুলনামূলক ভাবে কম থাকে। সহজে নাম, যশ, খ্যাতি অর্জন করা যায়। প্রশ্ন হলো কী ভাবে বুঝবেন আপনার কোষ্ঠীতে সূর্য দুর্বল?

কোষ্ঠীতে দুর্বল সূর্যের লক্ষণ

  • জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য দুর্বল হলে মানুষের আত্মবিশ্বাস কমে যায়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। ছোট ছোট ক্ষেত্রেও দ্বিধায় ভোগেন।

  • অনেক সময় চোখ সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে।

  • পাশাপাশি চাকরি পেতে দেরি হওয়া, কর্মক্ষেত্রে উন্নতির পথে বাধা, ব্যবসায় স্থিতিশীলতার অভাব বা কর্মজীবনে বারবার সমস্যার সম্মুখীন হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

  • দুর্বল সূর্যের আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো বাবার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন।

  • অনেক সময় বাবা ও সন্তানের মধ্যে মতবিরোধ বা দূরত্বও তৈরি হয়। পারিবারিক শান্তিও বিঘ্নিত হতে পারে।

  • কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্কের অবনতিও ঘটতে দেখা যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *