Breaking News Live: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
জাপানের কাগেশিমায় জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৩। তবে সুনামির কোনও সতর্কবার্তা জারি করা হয়নি।
ঘামঝরা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, কবে মিলবে স্বস্তি?
দক্ষিণবঙ্গে আরও বাড়তে চলেছে গরম ও অস্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্পের পরিমাণ। ফলে তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার যুগলবন্দিতে অসহনীয় পরিস্থিতির মুখে পড়তে চলেছেন সাধারণ মানুষ।