হাওয়া ‘খারাপ’, দিল্লিতে লাগু GRAP-I - 24 Ghanta Bangla News
Home

হাওয়া ‘খারাপ’, দিল্লিতে লাগু GRAP-I

Spread the love

গরম নয়। ধোঁয়া আর ধুলোয় নাজেহাল রাজধানী। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স পৌঁছেছে ২০৮-এ। হাওয়া ‘খারাপ’। পরিস্থিতি সামলাতে অ্যাকশন মোডে সরকার। মঙ্গলবার দিল্লি-এনসিআরে লাগু হয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GARP)-এর প্রথম ধাপ। দূষণ রুখতে বেঁধে দেওয়া হয়েছে গাইডলাইন। বেশিরভাগ কাজই সরকারের। রাস্তা পরিষ্কার, জল ছেটানো, ডাম্পিং গ্রাউন্ড থেকে আবর্জনা সরানো হবে দ্রুত। আমজনতাকে মানতে হবে দূষণ নিয়ন্ত্রণ বিধি। হোটেল, রেস্তোরাঁ, রাস্তার পাশের দোকানে কয়লা বা কাঠের উনুনে রান্না নৈব নৈব চ। খোলা জায়গায় বেআইনিভাবে বর্জ্য ফেলাও পুরোপুরি নিষিদ্ধ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *