গরমে কোথায় বেড়াতে যাবেন? রইল কিছু সেরা ঠিকানা…

গরমে কোথায় বেড়াতে যাবেন? যেখানে কিছুটা অ্যাডভেঞ্চার থাকবে, আবার বিশ্রাম ও মানসিক শান্তিও মিলবে। রইল সেই ঠিকানা…

ঋষিকেশ-অ্যাডভেঞ্চার ও যোগের শহর
ঋষিকেশে একদিকে গঙ্গায় রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, ক্যাম্পিং করা যায়, অন্য দিকে যোগ ও ধ্যানের মাধ্যমে শান্তি উপভোগ করা যায়।-

চোপতা – প্রকৃতির কোলে নির্জনতা
চোপতা শান্ত ও কম ভিড়ের পাহাড়ি এলাকা। বিখ্যাত তুঙ্গনাথ-চন্দ্রশিলা ট্রেকের পাশাপাশি এখানে তারাভরা রাত ও নীরব পরিবেশ উপভোগ করা যায়।

অলি – গ্রীষ্মে সবুজ সৌন্দর্য
শীতের ঢাকা থাকে তুষারের চাদরে। আর গরমে অলি হয়ে ওঠে সবুজে। রোপওয়ে, ট্রেকিং ও ক্যাম্পিংয়ের জন্য এটি অসাধারণ।

ম্যাকলিওড গঞ্জ – পাহাড়, ক্যাফে ও ধ্যান
ট্রাইউন্ড ট্রেক, বৌদ্ধ মঠ, ধ্যানকেন্দ্র ও পাহাড়ি ক্যাফে—সব মিলিয়ে আরামদায়ক ভ্রমণের আদর্শ স্থান।

তাওয়াং– নীরবতার রাজ্য
দীর্ঘ যাত্রার পরে তাওয়াং-এর মঠ, হ্রদ ও পাহাড়ি পরিবেশ মনকে প্রশান্ত করে।

স্পিতি ভ্যালি- রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বর্গ
দীর্ঘ রাস্তা, সীমিত নেটওয়ার্ক ও কঠিন ভূপ্রকৃতি সত্ত্বেও স্পিতির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ।

স্বাস্থ্য ও মানসিক সুস্থতা
যোগ, ধ্যান, প্রকৃতির মাঝে হাঁটা ও শান্ত পরিবেশ মানসিক চাপ কমাতে সাহায্য করে।অ্যাডভেঞ্চার, প্রকৃতি এবং মানসিক প্রশান্তির ভারসাম্য চাইলে এই ভারতীয় গন্তব্যগুলো গরমের ছুটির জন্য দারুণ পছন্দ।