650 CC-র Bullet আনছে Royal Enfield, কবে লঞ্চ হওয়ার সম্ভাবনা?
বাইকপ্রেমীদের কাছে, বিশেষত Royal Enfield যারা পছন্দ করেন, তাঁদের কাছে Bullet শুধুই বাইক নয়, এক ইমোশনও বটে। ১৯৩২ সাল থেকে টানা প্রোডাকশনে রয়েছে এই বাইক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এই বাইক ব্যবহার করত সেনাবাহিনীও। সেই আইকনিক বাইক, সেই ভারী Exhaust Note এ বার ৬৫০ সিসির প্যারালাল ট্যুইন ইঞ্জিন থেকে শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রেতারা।