'ফেডারেশনের প্রায় ৭৫ লক্ষ টাকা কোথায় গেল?', বিস্ফোরক সুব্রত | What allegations did director Subrata Sen make against the federation - 24 Ghanta Bangla News
Home

‘ফেডারেশনের প্রায় ৭৫ লক্ষ টাকা কোথায় গেল?’, বিস্ফোরক সুব্রত | What allegations did director Subrata Sen make against the federation

Spread the love

টলিপাড়ায় ফেডারেশনের মধ্যেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল।  TV9 বাংলার কাছে পরিচালক সুব্রত সেনের দাবি, ”আমি শুনলাম যে, টেকনিশিয়ানদের অভাব অভিযোগ নিয়ে নতুন সরকার জানতে চায়। ফেডারেশনের যে কমিটি এত দিন ছিল, বহু বছর ধরে জমানো একটা প্রায় ৭৫ লক্ষ টাকার ফান্ড তাদের কাছে ছিল। অডিট রিপোর্টে প্রথমে সেই ফান্ডের মেনশন থাকত । তারপর একদিন একটা মিটিং চলছিল। মিটিংয়ে ফেডারেশন সভাপতি সাধারণত কিছুটা দেরি করে ঢুকতেন। রাতের দিকে কিছু যুক্তি দিয়ে উনি বলেন, এই ৭৫ লক্ষ টাকা আর অডিটে দেখানো হবে না। তারপর থেকে সেই ৭৫ লক্ষ টাকার উল্লেখ পাওয়া যায়নি। সেদিন মিটিংয়ে বাকিরা তাড়াহুড়োতে স্বরূপ বিশ্বাসের কথায় সায় দিয়েছিল। কিন্তু এখন আমার মনে হচ্ছে, এই টাকা কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তোলা দরকার!”

এরপর সুব্রত দাবি করেন, ”প্রোডাকশন ম্য়ানেজার গিল্ডে সকলকে একটা করে কাজ করতে বলা হয়। একের বেশি কাজ করতে বারণ করা হয়। কিন্ত অনেকেই একের বেশি কাজ করেন। তাঁরা এর জন্য ১২০০০ টাকা দিয়ে দেন গিল্ডকে। এরকম একটা শর্তে তাঁরা একাধিক কাজ করেন, বলেই আমি জানি। এই টাকা কোথায় যায়, কী হয়, সেটা দেখা দরকার।”

এই প্রসঙ্গে ফেডারেশনের কমিটিকে যোগাযোগ করলে, তাঁদের তরফে TV9 বাংলাকে বলা হয়, ”সুব্রত সেনের কোনও অভিযোগ থাকতেই পারেন। উনি প্রমাণ সহ ফেডারেশনকে সেই বিষয়ে চিঠি দিতে পারেন। তারপর বিষয়টা খতিয়ে দেখা হবে। পরবর্তী কমিটি হ্যান্ডওভার নেওয়ার আগে, নিশ্চয়ই অডিট রিপোর্ট দেখে নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *