Calcutta High Court On RG Kar: 'আপনার মনে হয়নি বাকি জায়গা সিলের প্রয়োজন আছে?', RG Kar মামলায় প্রশ্নের মুখে CBI অফিসার | RG Kar Case Hearing in Calcutta High Court - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court On RG Kar: ‘আপনার মনে হয়নি বাকি জায়গা সিলের প্রয়োজন আছে?’, RG Kar মামলায় প্রশ্নের মুখে CBI অফিসার | RG Kar Case Hearing in Calcutta High Court

Spread the love

কলকাতা: আরজি কর (Rg Kar Hospital)-কেসে ঘটনার অকুস্থল ফের পরিদর্শনের আবেদন জানিয়েছিল নির্যাতিতার পরিবার। সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে। সেই শুনানির সময় ঘটনাস্থল পুনরায় সিল করার নির্দেশ ডিভিশন বেঞ্চের। প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছিল সেটা এখনো সিল আছে,মন্তব্য সিবিআই-এর আইনজীবী রাজদীপ মজুমদারের।

এ দিন মামলাকারীর আইনজীবী জয়ন্ত নারায়ণ বলেন, “আমাদের বক্তব্য সেমিনার হলে ঘটনা ঘটেনি। ৭ তলায় সন্দীপ ঘোষের নিজস্ব ঘর সেটি এখনো সিল হয়নি।” আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সিবিআই-এর তদন্তকারী অফিসার সীমা পাহুজা। তাঁকে বিচারপতির প্রশ্ন, কোন কোন জায়গায় সিবিআই সিল করেছে? তিনি উত্তর দেন, “সেমিনার রুম যেখানে বডি পাওয়া যায় সেটি সিল করা হয়েছে।”

এরপর বিচারপতি শম্পা সরকারের প্রশ্ন, “তদন্তের সময় আপনার মনে হয়নি বাকি জায়গা সিলের প্রয়োজন আছে?” তখন সিবিআই-এর আইনজীবী রাজদীপ মজুমদারের উত্তর, “নিম্ন আদালতের বক্তব্য ছিল সেমিনার হলেই ঘটনা হয়।” পাল্টা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সওয়াল, “নিম্ন আদালত সিবিআই এর প্রমাণের উপর নির্দেশ দেয়।” আইনজীবী রাজদীপ মজুমদারের সওয়াল, “সেখানে বাকি সাক্ষীদের বক্তব্য ছিল।”

এরপর মামলাকারীর আইনজীবী জয়ন্ত নারায়ণের বক্তব্য,”সিবিআই-এর রিপোর্টে নতুন কিছু নেই। শুধু তারা কী করেছে সেগুলি তুলে ধরা হয়েছে। সিল কভারে সেটি দেওয়া হয়েছে আদালতে। আমাদের আবেদন একবার ওই জায়গা পরিদর্শনে যাওয়ার অনুমতি দেওয়া হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *