সপ্তম বেতন কমিশন গঠনে সিলমোহর, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে, খুশি কর্মচারীরা - 24 Ghanta Bangla News
Home

সপ্তম বেতন কমিশন গঠনে সিলমোহর, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে, খুশি কর্মচারীরা

Spread the love

এই সময়: বঙ্গে বিধানসভা ভোটের প্রচারে সপ্তম বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই প্রতিশ্রুতি কার্যকর করতে সোমবার রাজ্য মন্ত্রিসভা সপ্তম বেতন বা পে কমিশন গঠনে সবুজ সঙ্কেত দিল। কমিশনের চেয়ারম্যান কে হবেন, তা এ দিন ঘোষণা করা হয়নি। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিক বৈঠক করে বলেন, ‘রাজ্য সরকারি কর্মী, সরকারের আওতাধীন বোর্ড, নিগম, পুরসভা–পঞ্চায়েতের মতো স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।’ কমিশনের চেয়ারম্যান কে হবেন, কতদিনের মধ্যে তারা রিপোর্ট দেবে— তা খুব শিগগিরই বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফে জানানো হবে। তবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে এ দিনের মন্ত্রিসভার বৈঠকে কোনও আলোচনা হয়নি। সেটা নিয়ে আগামী দিনে সিদ্ধান্ত হবে বলে নবান্ন সূত্রের খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *