চুম্বনের চেষ্টার অভিযোগে দেবালয়কে আইনি নোটিস অঙ্কিতার, পাল্টা পরিচালক বললেন…
প্রসঙ্গত, গোটা বিষয়টি শুরু হয় সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়ায় পরিচালক দেবালয় ভট্টাচার্যের একটি পোস্টকে কেন্দ্র করে। যেখানে অভিনেত্রী লিখেছিলেন, ‘তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না। (যেটা করেছ, সেটা লিখতে আমার লজ্জা লাগছে, তাই পিঠে হাত বোলাতেই লিখলাম।) মদ খেয়ে অভিনেত্রীদের নিতম্বে হাত বোলায়, জোর করে ওই নোংরা গুটখা খাওয়া দাঁতে চুমু খেতে আসে? আর বাধা দিলে…পরের দিন নেশা কাটার পরে ক্ষমা না চেয়ে সঙ্গে-সঙ্গে বিভিন্ন কাজ থেকে কাঠি করে থাকে। দেখা হলে চিনতেও পারে না…রাতারাতি পছন্দের অভিনেত্রী কী ভাবে যেন অচেনা হয়ে যায়।’