PM Narendra Modi: মোদীর সুইডেন সফরে রাবীন্দ্রিক ছোঁয়া, বিশেষ উপহারে আপ্লুত প্রধানমন্ত্রী | PM Narendra Modi Receives Rabindranath Tagore’s Handwritten Poems as Gift During Sweden Visit - 24 Ghanta Bangla News
Home

PM Narendra Modi: মোদীর সুইডেন সফরে রাবীন্দ্রিক ছোঁয়া, বিশেষ উপহারে আপ্লুত প্রধানমন্ত্রী | PM Narendra Modi Receives Rabindranath Tagore’s Handwritten Poems as Gift During Sweden Visit

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: Tv9 Bangla

নয়া দিল্লি : বাংলা জয় করেছে বিজেপি। যা ঐতিহাসিক বলছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। যেখানেই যাচ্ছেন, সেখানেই তাঁর মুখে শুধু বাংলার কথা। এবার প্রধানমন্ত্রীর বিদেশ সফরেও বাঙালিয়ানার ছোঁয়া। প্রথমে নেদারল্যান্ডসে গিয়ে ঝালমুড়ির প্রসঙ্গ তুলেছিলেন। সুইডেনে গিয়েও বাঙালি সংস্কৃতির ছোঁয়া পেয়েছেন। বাঙালি রীতি-নীতিতে তাঁকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। এখানেই শেষ নয়, মোদীর সফরে রয়ে গেল রাবীন্দ্রিক ছোঁয়াও। ভারতের প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথের লেখা দু’টি কবিতার প্রতিলিপি তুলে দেন সুইডেনের প্রধানমন্ত্রী। এদিকে,নরেন্দ্র মোদীও রবীন্দ্র উপহার দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রীকে।

সুইডেনে রাবীন্দ্রিক উপহার

মোদীর হাতে দু’টি ছোট কবিতার প্রতিলিপি তুলে দেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সুইডেন সফরের সময় কবিতা দু’টি লিখেছিলেন। এছাড়া ১৯২১ সালে রবীন্দ্রনাথের উপসালা বিশ্ববিদ্যালয় সফরের সময় তোলা একটি ছবিও উপহার দিয়েছেন মোদীকে। অন্যদিকে মোদী ক্রিস্টারসনকে কবিগুরুর রচনার একটি সংকলন উপহার দেন। শান্তিনিকেতনে হস্তশিল্পীদের তৈরি একটি বিশেষ ব্যাগও উপহার দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট

রবীন্দ্রনাথের লেখা কবিতা দু’টি পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,”গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা দুটি এপিগ্রামের প্রতিলিপি পেয়ে গভীরভাবে আপ্লুত। এই আন্তরিক উদ্যোগের জন্য সুইডেন সরকার ও সেখানকার জনগণকে আমি ধন্যবাদ জানাই। এটি আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক বন্ধনেরই প্রতিফলন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা প্রজন্মের পর প্রজন্ম এবং ভৌগোলিক সীমা অতিক্রম করে আজও মানুষের মনকে আলোকিত করে চলেছে। মানবিক মর্যাদা, জ্ঞান ও ভ্রাতৃত্ববোধ নিয়ে তাঁর ভাবনা চিরকাল প্রাসঙ্গিক ও অনন্ত।”

দুই দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সুইডেনে পৌঁছন। গোথেনবার্গ বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সে দেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। সফরের শুরুতেই প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী নৃত্য এবং লাইভ অর্কেস্ট্রার মাধ্যমে গোটা পরিবেশ উৎসবমুখর হয়ে উঠেছিল। পিতলের বরণডালা, প্রদীপ, ধান-দুর্বো এবং উলুধ্বনিতে মোদীকে স্বাগত জানান প্রবাসী বাঙালিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *