'শিল্পীদের সঙ্গে খুব একটা কথা বলতে পারি না, ভয় পাই', বিস্ফোরক জীতু কমল | What did actor Jeetu Kamal say about the artists - 24 Ghanta Bangla News
Home

‘শিল্পীদের সঙ্গে খুব একটা কথা বলতে পারি না, ভয় পাই’, বিস্ফোরক জীতু কমল | What did actor Jeetu Kamal say about the artists

Spread the love

‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং শেষ করে ফেললেন কিছু শিল্পী। যাঁর মধ্যে রয়েছেন নায়ক জীতু কমল। শুটিংয়ের শেষে তিনি একটা মেকআপ রুমের ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে আয়নায় প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। শহরের স্টুডিয়োতে এই শুটিং শেষ করার দিনে জীতু বিভিন্ন টেকনিশিয়ানদের সঙ্গে ছবি তুলেছেন। তবে শিল্পীদের সম্পর্কে একটা নেগেটিভ মন্তব্য করেছেন।

জীতু লিখেছেন, ”এরা প্রত্যেকেই ইন্ডাস্ট্রির টেকনিশিয়ান। আমার একটা প্রজেক্ট শেষ হলো, সেই প্রজেক্ট এর টেকনিশিয়ান।

এক জায়গায় বহুদিন থাকলে, কাজ করলে মনোমালিন্য হয়, প্রেম হয়, ভালোবাসা হয়। মেগা সিরিয়াল তো তেমনই জায়গা।

এই টেকনিশিয়ানদের সাথে একটা মুহূর্তের জন্যও মনোমালিন্য হয়েছে কিনা একটু জিজ্ঞেস করে দেখবেন তো! যে বা যারা বারবার প্রশ্ন তোলেন বা রটানোর চেষ্টা করেন দুর্ব্যবহার নিয়ে, আমার চরিত্র নিয়ে তারা ভবিষ্যতেও করবেন, করুন। আমার ইচ্ছে হলে প্রত্যুত্তর দেব, নচেৎ দেব না।”

জীতু যোগ করেন, ”তবে এটা সত্যি আমার যত সখ্য তা সবই টেকনিশিয়ানের সঙ্গে। হ্যাঁ, এটা ঠিক আর্টিস্টদের সঙ্গে আমার সখ্য গড়ে ওঠে না। আমি খুব একটা কথা বলতে পারি না তাদের সঙ্গে, ভয় পাই। তাই দূরে দূরে থাকি। দূরে থাকাটাকে যদি আমার দম্ভ বলেন, তা হলে সেটা দম্ভ, কিন্তু দুর্ব্যবহার তো বলতে পারেন না।”

লক্ষণীয় সম্প্রতি সমাজ মাধ্যমে বাকযুদ্ধ হয়েছে সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষ আর অভিনেতা জীতু কমলের মধ্যে। সায়নী অভিযোগ করেছিলেন, জীতু একটা ছবিতে অভিনয় করার পরে ছবির সঙ্গে জড়িত কিছু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সেই বিষয়টা টেনে, জীতুর এমন পোস্ট কিনা, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *